আমার প্রিয় বন্ধু কবি, সাংবাদিক, নাট্যকার প্রয়াত দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে কবিতাটি লিখেছিলাম। আমি কবিতা লিখলে প্রথমে মা, তারপর কাছে পেলে বা ফোনে এই বন্ধুকে শোনাতাম । ও আমার কবিতা খুব ভালোবাসত এবং মন দিয়ে শুনত। ওর অভিব্যক্তি কবিতার মান নির্ণয় করে দিত। আমিও ওর ছন্দে লেখা সহজ কথায় গভীর কবিতা (বাণী) শুনতাম। ওর "কবিতা কোণ" পত্রিকায় আমার অনেক কবিতা প্রকাশিত হয়েছিল। এমন আন্তরিক প্রকৃত বন্ধুকে হারানো তীব্র যন্ত্রণা হয়ে বুকে বিঁধে থাকে...